ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জুলাই গণঅভ্যুত্থান: ১৮২ অজ্ঞাত লাশ উত্তোলন ও ডিএনএ সংগ্রহ শুরু
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা ১৮২ জন অজ্ঞাত পরিচয় শহীদের মরদেহ উত্তোলনের প্রক্রিয়া শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল থেকে কবরস্থান এলাকাটি ঘিরে ফেলে সিআইডির ক্রাইমসিন ইউনিট।
সরেজমিনে দেখা যায়, অজ্ঞাত পরিচয় শহীদদের ডিএনএ নমুনা সংগ্রহের জন্য কবরস্থানে অস্থায়ী তাঁবু টানানো হয়েছে। সিআইডির ফরেনসিক ইউনিটের কর্মকর্তারা জানান, এই তাঁবুতেই মরদেহ উত্তোলনের পর ময়নাতদন্ত ও নমুনা সংগ্রহের কাজ সম্পন্ন করা হবে। নমুনা নেওয়া শেষে মরদেহগুলো আবারও যথাযথ মর্যাদায় দাফন করা হবে। কার্যক্রমের শুরুতে সিআইডি প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মাহিদুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত এসব নারী-পুরুষের পরিচয় নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সিআইডি সূত্রে জানা গেছে, এই ১৮২ জনের পরিচয় শনাক্তে বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে অন্তত এক মাস বা তার বেশি সময় লাগতে পারে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল