ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
জাতীয় নির্বাচন নিয়ে আশাবাদী ইইউ, প্রশংসায় নির্বাচনী প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তার মতে, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এ নির্বাচন একটি “গুরুত্বপূর্ণ সুযোগ” এনে দিয়েছে।
মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের কাজের অগ্রগতি, প্রস্তুতি ও সামগ্রিক সক্ষমতা তাকে মুগ্ধ করেছে। সংসদ নির্বাচন ও গণভোটের মতো বড় আয়োজনের চ্যালেঞ্জ মাথায় রেখে ইসি যে প্রস্তুতি নিয়েছে, তা তার মতে প্রশংসনীয়।
তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন সবসময় সময়মতো, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনকে সমর্থন করে। এ কারণেই এবার একটি বড় প্রতিনিধি দল বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে থাকবে। ইতিমধ্যে শেরেবাংলানগর উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত ‘মক ভোটিং’ও পর্যবেক্ষণ করেছেন তিনি।
সিইসি জানিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে।
ইউরোপীয় ইউনিয়নের সমর্থন অব্যাহত থাকবে উল্লেখ করে মিলার বলেন, এবারের নির্বাচনে ইইউ বিভিন্ন ধরণের সহযোগিতা দিচ্ছে এবং এই সহযোগিতা ভবিষ্যতেও চলবে। বাংলাদেশের নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের পেশাদারত্ব ও প্রতিশ্রুতি তিনি আবারও তুলে ধরেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)