ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
এভারকেয়ার হাসপাতালে পুলিশের ব্যারিকেড, নিরাপত্তা জোরদার
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। নিরাপত্তা নিশ্চিত করতে গত রাত থেকে হাসপাতালের চারপাশে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে হাসপাতালের মূল ফটকের দুই পাশে ব্যারিকেড বসানো এবং পুলিশের মোতায়েন দেখা গেছে। শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তিরাই হাসপাতালের মধ্যে প্রবেশ করতে পারছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ২টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে পুলিশ ব্যারিকেড বসানো হয়। আশপাশের এলাকায় অন্যদের ভিড় ঠেকানো হচ্ছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, রোগী ও পরিবারের সদস্যদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করা এবং আশপাশের ভিড় নিয়ন্ত্রণের জন্য পুলিশের উপস্থিতি রাখা হয়েছে।
এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতাল পরিদর্শন করেন। বিএনপি সূত্রে জানা গেছে, তিনি তার সঙ্গে ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে নিয়ে হাসপাতাল যান। সেখানে মেডিকেল টিমের সঙ্গে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন। তবে হাসপাতাল থেকে বের হয়ে তিনি খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কোনো মন্তব্য করেননি।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)