ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশে ভূমিকম্প অনুভূত আজ-জানুন উৎপত্তিস্থলসহ বিস্তারিত
সরকার ফারাবী:মিয়ানমারের ফালাম এলাকার কাছে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার প্রভাব বাংলাদেশের চট্টগ্রামের বিভিন্ন জেলাতেও স্পষ্টভাবে অনুভূত হয়েছে। মঙ্গলবার ভোর ১২টা ৫৫ মিনিটের দিকে কম্পনটি অনুভূত হলে অনেক বাড়িতে দরজা-জানালা কেঁপে ওঠে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৯। কম্পনের কেন্দ্র ছিল মিয়ানমারের চিন অঙ্গরাজ্যের ফালাম এলাকায় এবং গভীরতা ছিল প্রায় ১০৬.৮ কিলোমিটার। উপকেন্দ্রটি ফালামের পূর্বদিকে প্রায় ৮১.৮ কিলোমিটার দূরে অবস্থিত বলে নিশ্চিত করা হয়েছে।
চট্টগ্রাম মহানগরীসহ আশপাশের কয়েকটি এলাকায় মানুষ হালকা ধাক্কা অনুভব করেন। অনেকেই সামাজিক মাধ্যমে জানান, হঠাৎ কাঁপুনি লাগায় তাদের ঘুম ভেঙে যায়। এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা রিপোর্ট হয়নি।
ক্রমবর্ধমান ভূমিকম্প উদ্বেগ
এর আগে ২১ নভেম্বর ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প বাংলাদেশসহ পার্শ্ববর্তী দেশে ব্যাপকভাবে অনুভূত হয়। সেই ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হওয়ায় এটি সাম্প্রতিক বছরগুলোর অন্যতম প্রাণঘাতী ভূমিকম্প হিসেবে চিহ্নিত হয়েছে।
পরবর্তী কয়েক দিনে একাধিক হালকা কম্পন হওয়ায় দেশে নতুন করে ভূমিকম্প সংশয় ও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমার অঞ্চলে ভূকম্পন সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশও প্রভাবিত হতে পারে, তাই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত