ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
শাহজালাল বিমানবন্দরে ১০২টি দামী স্মার্টফোনসহ আটক ৪ নারী
নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শরীরের সঙ্গে বিশেষ কায়দায় লুকিয়ে পাচারের সময় ১০২টি দামী স্মার্টফোনসহ চার নারীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা।
সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-১৪৮) থেকে তাদের আটক করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস এবং এভসেকের সদস্যরা যৌথভাবে ওই ফ্লাইটের যাত্রীদের ওপর বিশেষ নজরদারি চালায়। ফ্লাইটটি অবতরণের পর গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় চার নারী যাত্রীকে চ্যালেঞ্জ করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় ১০২টি ফোন উদ্ধার করা হয়।
আটককৃত যাত্রীরা হলেন—সামিয়া সুলতানা, শামীমা আক্তার, জয়নব বেগম এবং নুসরাত। তারা চট্টগ্রাম থেকে অভ্যন্তরীণ যাত্রী হিসেবে ওই ফ্লাইটে উঠেছিলেন।
উদ্ধারকৃত ফোনগুলোর মধ্যে রয়েছে ৩৫টি আইফোন ১৭ প্রো ম্যাক্স, ৫৫টি আইফোন ১৫ এবং ১২টি গুগল পিক্সেল ফোন। যাত্রীরা এসব ফোনের বৈধ কোনো নথিপত্র দেখাতে না পারায় কাস্টমস কর্তৃপক্ষ ফোনগুলো জব্দ (ডিএম) করে।
কর্মকর্তারা জানান, পাচারকারীরা বর্তমানে কৌশল পরিবর্তন করেছে। দুবাই বা শারজাহ থেকে আসা ফ্লাইটগুলো চট্টগ্রাম থামলে, সেখান থেকে সিন্ডিকেটের সদস্যরা অভ্যন্তরীণ যাত্রী হিসেবে বিমানে ওঠে। এরপর বিমানের ভেতরেই আন্তর্জাতিক যাত্রীদের কাছ থেকে চোরাচালানের পণ্য সংগ্রহ করে ঢাকায় নামার চেষ্টা করে। এই চক্রটি একই কৌশল ব্যবহার করেছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)