ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
'ঢাবির হল ও ভবনগুলোর কারিগরি নিরীক্ষা প্রতিবেদন সবার জন্য উন্মুক্ত করা হবে'
নিজস্ব প্রতিবেদক: ভূমিকম্প-পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোর কারিগরি নিরীক্ষায় কোনো ভবন ঝুঁকিপূর্ণ প্রমাণিত হলে সেখানকার শিক্ষার্থীদের দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হবে।
সোমবার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
ভূমিকম্প-পরবর্তী আবাসিক হল ও ভবনের কারিগরি নিরীক্ষণ, মূল্যায়ন ও মনিটরিং বিষয়ক সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির এই সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় জানানো হয়, বুয়েটের পুরকৌশল বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি সাব-কমিটি দ্রুততম সময়ের মধ্যে সব হল ও ভবন পরিদর্শন করে তাদের কারিগরি মূল্যায়ন শেষ করবে।
সভায় আরও সিদ্ধান্ত হয়, পরিদর্শন কার্যক্রম শেষে কারিগরি মূল্যায়ন প্রতিবেদন সবার জন্য উন্মুক্ত করা হবে। বিস্তারিত প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর এবং সংশ্লিষ্ট হলে সংরক্ষিত থাকবে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে কোনো ভবন ঝুঁকিপূর্ণ শনাক্ত হলে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে তাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে।
সভা শেষে কোষাধ্যক্ষ ও বুয়েটের বিশেষজ্ঞ দল বিভিন্ন হল ও হোস্টেল সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বিভিন্ন হলের প্রভোস্ট, ডাকসু প্রতিনিধি ও প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার