ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে মামলা করছেন ডাকসু ভিপি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েম অনলাইনে মিথ্যা তথ্য ও বানোয়াট খবরের মাধ্যমে অপপ্রচারের শিকার হয়েছেন। এ কারণে তিনি আজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়ে মামলার জন্য উপস্থিত হন। তিনি সংবাদমাধ্যমকে জানান, “মামলা করতে আমি এখন ডিবি কার্যালয়ে আছি। মামলা শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।”
এর আগে সোমবার দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে সাদিক কায়েম জানান, ভুঁইফোড় প্রোপাগাণ্ডা পেজ থেকে মিথ্যা তথ্য ছড়ানোর বিরুদ্ধে সোমবারই আইনি পদক্ষেপ নেবেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী রাইসুল ইসলামের সুপারিশ পাওয়ার পরপরই তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত) খোদা বখস চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেছেন, যাতে রাইসুল ইসলামকে আইনের আওতায় আনা যায়।
তিনি আরও বলেন, শুধু রাইসুল ইসলাম নয়, শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে জড়িত অন্যান্য ছাত্রলীগ সন্ত্রাসীদেরও দ্রুত আইনের আওতায় আনা উচিত।
সাদিক কায়েম অভিযোগ করেন, অতীতের ধারাবাহিকতায় কিছু ভুঁইফোড় প্রোপাগাণ্ডা পেজ তার নামে মিথ্যা ফটোকার্ড ছড়িয়ে দিয়েছে। তিনি জানিয়েছেন, এসব পেজের বিরুদ্ধে সোমবারই আইনগত ব্যবস্থা নেওয়া হবে, ইনশাআল্লাহ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত