ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
গণ-অভ্যুত্থানের পর দেশ পুনর্গঠনের সুযোগ দেখছেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিকে বাংলাদেশ পুনর্গঠনের এক গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভাষায়, দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও রক্তঝরানো আন্দোলনের ধারাবাহিকতায় আজ দেশের সামনে নতুন করে দাঁড়াবার সম্ভাবনা তৈরি হয়েছে।
সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছেন এবং এসব কমিশনের প্রস্তাবিত সংস্কার বাস্তবায়নের জন্য বিএনপিও সনদে স্বাক্ষর করেছে। তার দাবি বর্তমানে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের মতো পরিবেশ তৈরি হয়েছে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে এবং সে অনুযায়ী প্রস্তুতিও এগিয়ে চলছে। বিএনপি মহাসচিব আশাবাদী যে জনগণ এবার নিজেদের প্রতিনিধিত্বশীল একটি সংসদ নির্বাচিত করবে, যা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, বিএনপি অতীতেও একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে, এবং সুযোগ পেলে দলটি গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী অর্থনীতি গঠনে সক্ষম হবে।
বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, চেয়ারপারসন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং অত্যন্ত অসুস্থ। দেশবাসীর কাছে তিনি দোয়া চান যেন খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে ফিরে এসে দেশের জন্য কাজ করার সুযোগ পান। তার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে তিনি বলেন, চিকিৎসার সবকিছু ডা. জাহিদের তত্ত্বাবধানে চলছে এবং দেশি-বিদেশি চিকিৎসকরা মিলেই চিকিৎসা দিচ্ছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ডিসেম্বরেই দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি