ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সূর্যসেন হল অ্যালামনাইয়ের বিশেষ দোয়া
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক নানা মহল থেকে দোয়া ও প্রার্থনার আয়োজন চলছে। এই ধারাবাহিকতায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার'দা সূর্যসেন হল অ্যালামনাই এসোসিয়েশনও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে।
২৯ নভেম্বর, শনিবার, সূর্যসেন হল অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক আব্দুল লতিফ জনি ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান ডাবলুর তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী। তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে সূর্যসেন হল অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থ জীবন ও রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন।
উল্লেখ্য, বেগম জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন এবং বর্তমানে তার চিকিৎসা নিবিড় পর্যবেক্ষণে পরিচালিত হচ্ছে। দেশের নানা রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাজীবী মহলের দোয়া ও সহমর্মিতা তার দ্রুত আরোগ্যের আশায় একসাথে মিলিত হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- আজকের বাজারে স্বর্ণের দাম (১ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে কত বাড়ছে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন?