ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
আগামী সংসদ হবে স্বচ্ছ ও সন্ত্রাসমুক্ত: জামায়াত
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আগামীতে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি সংসদ গঠন করা হবে। তিনি ঘোষণা দেন, চাঁদাবাজদের প্রতিরোধ করা হবে এবং অতীতে যারা চাঁদাবাজি করেছে, তাদের আর সুযোগ নেই। ভবিষ্যতের রাষ্ট্র পরিচালনা হবে কোরআনের নির্দেশনা অনুযায়ী—সচিবালয়, সংসদ ও বিচারালয়সহ সব প্রতিষ্ঠান কোরআনের ভিত্তিতেই চলবে।
রোববার (৩০ নভেম্বর) বিকেলে রাজশাহীতে আয়োজিত ৮ দলের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশটি ৫ দফা দাবিতে অনুষ্ঠিত হয়।
অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, রাষ্ট্র আল্লাহর, জমিন আল্লাহর; তাই আইনও চলবে আল্লাহর বিধান অনুযায়ী। তিনি বলেন, গণভোট ও নির্বাচন একই দিনে আয়োজন করা যেতে পারে। এখনো সময় আছে—তারিখ পুনর্বিবেচনা করা উচিত।
সমাবেশে সভাপতির বক্তব্যে সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান বলেন, জুলাইয়ের বিপ্লব কোনো একক দলের নেতৃত্বে হয়নি, অথচ বর্তমান সরকার একটি দলের প্রভাবের মধ্যে ঢুকে যাচ্ছে। তিনি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান এবং বলেন, গণভোট আগে আয়োজন করতে হবে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, ষড়যন্ত্র চলছে এবং যথাসময়ে নির্বাচন হওয়া জরুরি।
রফিকুল ইসলাম খান আরও বলেন, গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনগণের অধিকার সুরক্ষার দাবি নিয়ে ৮ দল ইতোমধ্যে ঐক্যমতে পৌঁছেছে। তিনি জানান, নির্বাচনে ৮ দল মিলে একজন প্রার্থীকে সমর্থন দেবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ