ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য আজ রবিবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মসজিদে একটি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিবএ টি এম আবদুল বারী ড্যানী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দীন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
দোয়া মাহফিলে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আমরা সবাই অবগত যে শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছেন। তাঁর এই অবস্থায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সমাজ ও দেশের প্রতি তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে-এটি দল-মত নির্বিশেষে সকলেই স্বীকার করেন। এমনকি আমরা যাঁরা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নই, তারাও তাঁকে সম্মান করি। আজকের এই দোয়া মাহফিলে বিপুল মানুষের উপস্থিতি তাঁর প্রতি মানুষের ভালোবাসারই প্রতিফলন।
উপাচার্য আরও বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) অসুস্থ মানুষের খোঁজখবর নেওয়া, তাঁদের জন্য দোয়া করা এবং তাদের মনোবল বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। আমরা আজ সেই মহান উদ্দেশ্যেই একত্রিত হয়েছি। খুব অল্প সময়ে বিশ্ববিদ্যালয়ের আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হওয়ায় আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।
তিনি বলেন, আমরা আন্তরিকভাবে দোয়া করি শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন এবং জনগণের কল্যাণে তাঁর ভূমিকা পালনে পুনরায় সক্ষম হন। আল্লাহ তা’আলা তাঁকে সুস্থতা, শক্তি ও ধৈর্য দান করুন।
দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের শান্তি, সমৃদ্ধি এবং সকল অসুস্থ মানুষের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল