ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘বিদেশ নয়, আপাতত দেশেই চিকিৎসা চলবে খালেদা জিয়ার’
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা গত তিন দিন ধরে স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, ২৭ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ম্যাডামের স্বাস্থ্যের অবস্থা প্রায় একই রকম ছিল এবং এই সময় তিনি প্রদত্ত চিকিৎসা সুষ্ঠুভাবে গ্রহণ করতে সক্ষম হয়েছেন।
শনিবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত ব্রিফিংয়ে ডা. জাহিদ বলেন, “বিদেশে নেওয়ার সিদ্ধান্ত তার শারীরিক সুস্থতার ওপর নির্ভর করছে। যদি শারীরিক অবস্থা অনুকূল থাকে, তবেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরও জানান, খালেদা জিয়ার জন্য এখানে (হাসপাতালে) পৃথিবীর সেরা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, সৌদি আরব ও চীনের চিকিৎসকদের সমন্বয়ে তিনি চিকিৎসা পাচ্ছেন। এই চিকিৎসা কার্যক্রমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান। পাশাপাশি তারেক রহমানও খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর রাখছেন।
ডা. জাহিদ আরও জানান, খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি এবং মেডিকেল বোর্ডের অনুমতি অনুযায়ী ভবিষ্যতে কখন তাকে বিদেশে নেওয়া হবে তা জানানো হবে। তিনি বলেন, চিকিৎসার দায়িত্ব সম্পূর্ণ চিকিৎসকরা বহন করছেন এবং তারা সর্বোচ্চ যত্ন ও চিকিৎসা প্রদান করছেন। “ভালো করার মালিক আল্লাহ। সবাই তাঁর জন্য দোয়া করবেন।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর