ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আজ এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী
নিজস্ব প্রতিবেদক: নতুন রাজনৈতিক ধারার প্রত্যয় সামনে রেখে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগানকে সামনে রেখে রাজধানীতে কেন্দ্রীয় কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করবে দলটি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) উপলক্ষে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে দলীয় উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। দলটির নেতারা জানিয়েছেন, রাজনৈতিক সহযোদ্ধা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং জুলাই গণ–অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে এই আয়োজন অনুষ্ঠিত হবে।
২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের উদ্যোগে ২৮ ফেব্রুয়ারি এনসিপির আত্মপ্রকাশ ঘটে। প্রতিষ্ঠার পর থেকেই রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে দলটি।
সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে অংশ নিয়ে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ মোট ছয়জন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক অঙ্গনে আলোচিত নতুন শক্তি হিসেবে এক বছর পূর্ণ করছে দলটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, দিনটি উপলক্ষে গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন সংগঠন, সাংবাদিক, শিক্ষক, শ্রমিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে সম্মিলিত আয়োজন করা হবে।
তিনি বলেন, বিকেল চারটা থেকে আবাহনী মাঠে শুরু হওয়া অনুষ্ঠানে ইফতার মাহফিল ছাড়াও থাকবে চিত্রপ্রদর্শনী, দলটির এক বছরের রাজনৈতিক কার্যক্রম তুলে ধরা ‘স্ট্রিট ওয়াল’ প্রদর্শনী এবং অংশগ্রহণকারীদের জন্য ফটো বুথ। জুলাই আন্দোলনের স্মৃতি ও রাজনৈতিক যাত্রার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো সেখানে তুলে ধরা হবে।
কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচিও ঘোষণা করেছে এনসিপি। ২ মার্চ চট্টগ্রাম, ৩ মার্চ কুমিল্লা, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী এবং ১১ মার্চ রংপুরে বিভাগীয় পর্যায়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে দলের নেতাকর্মী, জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও বিশিষ্টজনেরা অংশ নেবেন বলে জানিয়েছে দলটি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ