ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দেশের রাজনীতির শীর্ষ দুই মেরুর দুই নেতার উপস্থিতিতে এক অনন্য সম্প্রীতির সাক্ষী হলো রাজধানী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম কোনো বড় সামাজিক অনুষ্ঠানে একই সাথে দেখা মিলল প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী। বিকেল সোয়া ৫টার দিকে তিনি রাজধানীর শেরে বাংলা নগরস্থ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পৌঁছালে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ইফতার মাহফিলটির সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। ক্বারী বেলাল হোসাইনের সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই আধ্যাত্মিক ও রাজনৈতিক মিলনমেলার সূচনা হয়।
এই ইফতার মাহফিলটি কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং এক সুধী সমাবেশে রূপ নিয়েছিল। অনুষ্ঠানে সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন দেশের বরেণ্য বুদ্ধিজীবী, জ্যেষ্ঠ সাংবাদিক, প্রথিতযশা শিক্ষাবিদ এবং সাবেক বিচারপতিগণ। এছাড়া দেশের শীর্ষস্থানীয় আইনজীবী, কৃষিবিদ, চিকিৎসক এবং ওলামা-মাশায়েখদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় কবি ও সাহিত্যিকদের পাশাপাশি দেশের বিভিন্ন চেম্বার ও বাণিজ্য সংগঠনের ব্যবসায়ী নেতারাও এই ইফতার মাহফিলে অংশ নেন। উল্লেখযোগ্য বিষয় ছিল, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ থেকে নির্বাচিত নবীন ছাত্রনেতাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। প্রধানমন্ত্রী ইফতারের আগে আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন এবং দেশের কল্যাণ কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে শরিক হন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন সমাবেশ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক