ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
নাসীরুদ্দীন পাটওয়ারীকে যা বললেন মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সম্প্রতি জামায়াতে ইসলামীর আয়োজন করা ইফতারে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে ভাগ করেছেন। তিনি জানান, সেখানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস তাকে ‘দুষ্টুমি’ করতে নিষেধ করেছিলেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতের ওই ঘটনা তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন।
পাটওয়ারী লিখেছেন, ‘আজকের জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, ইফতার পরিবেশনকারী কর্মী এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের সঙ্গে মুসাফাহ করার চেষ্টা করেছি।’
তিনি বলেন, ‘কিছু গুরুত্বপূর্ণ কথোপকথন- জামায়াতে ইসলামীর আমিরকে বললাম, আমার জন্য দোয়া করবেন। তিনি বললেন, তোমার জন্য দোয়া ও দাওয়াহ দুইটাই রইলো।’
এনসিপির এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে বললাম, বাসার বুয়া প্রতিদিন ফ্যামিলি কার্ড চায়। এটা নির্বাচনে জেতার ভালো কৌশল ছিল। তিনি বললেন, এটা শুরু করেছি, খুব শিগগির সারাদেশে চালু হবে।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘মঈন খানকে জিজ্ঞাসা করলাম, কেমন আছেন? তিনি বললেন, ভালো আছি, বাসায় আসবেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ভাইকে বললাম, শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করবেন। তিনি বললেন, সঠিক বিচার নিশ্চিত করতে সময় লাগবে।’
‘এ সময় আব্বাস ভাইকেও বললাম, ছোট ভাইয়ের সাথে এগুলো না করলেও পারতেন এবং তাকে আমার বাসায় ইফতারের দাওয়াত দিলাম।’
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘ইফতার শেষে একই টেবিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলের নেতাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় আবারও আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না। জবাবে বললাম, ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন।’
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস