ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
খালেদা জিয়াকে শেষবার নির্বাচিত দেখতে চান এবি পার্টি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পথে বিদ্যমান সব বাধা ও দ্বিধা দূর করার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান ও ফেনী-২ আসনের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, তারেক রহমান যেন দ্রুত দেশে ফিরে অসুস্থ মায়ের পাশে থাকতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে পদক্ষেপ নিতে হবে।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে ফেনী শহরে নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কারণে নির্বাচন বিলম্বিত হওয়া প্রসঙ্গে মঞ্জু বলেন, খালেদা জিয়ার অসুস্থতার কারণে সরাসরি নির্বাচন পেছানোর কোনো কারণ নেই। তবে বিএনপি যদি এ নিয়ে অস্বস্তি বোধ করে এবং নির্বাচন পেছানোর প্রস্তাব দেয়, তবে সবাই তা বিবেচনা করতে পারে। তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া জীবনযুদ্ধে বারবার জয়ী হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে উনাকে শেষবারের মতো নির্বাচিত হতে দেখতে চাই।’
ফেনীর উন্নয়ন ও রাজনীতি প্রসঙ্গে মজিবুর রহমান মঞ্জু বলেন, রাজনৈতিক সম্প্রীতির মাধ্যমে তিনি অবহেলিত ফেনীর উন্নয়ন করতে চান। বিশেষ করে ফেনীতে মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তিনি। নির্বাচনী জোট প্রসঙ্গে তিনি বলেন, জোট হলে ভালো, তবে না হলেও জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে এবি পার্টি কাজ করে যাবে।
এদিন সকালে সদর উপজেলার শর্শদী বাজার থেকে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেন মঞ্জু। পরে বিকেলে শহরের বড় বাজার, মিজান রোড ও কলেজ রোড এলাকায় প্রচার চালান। এ সময় এবি পার্টির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার