ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এভারকেয়ারে ভিড় বাড়ছেই, অনুরোধ মানছেন না নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে প্রতিদিন বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষ হাসপাতালে আসছেন। দলের কেন্দ্রীয় নির্দেশনা থাকা সত্ত্বেও হাসপাতালের সামনে ভিড় কমছে না।
শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “দেশনেত্রীর প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই এই সমাগম তৈরি হয়েছে। তবে এ ভিড়ের কারণে হাসপাতালের নিয়মিত চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দেশনেত্রীসহ অন্যান্য রোগীদের চিকিৎসায় যাতে কোনো সমস্যা না হয়, সেই কারণে নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।”
তবু দলের আহ্বানের পরও এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের উপস্থিতি কমছে না। এতে হাসপাতাল এলাকার আশপাশে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। ভিড়ের চাপের কারণে সংবাদ সংগ্রহ করতে আসা গণমাধ্যমকর্মীরাও নানা বিড়ম্বনায় পড়ছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও জনসমাগম নিয়ন্ত্রণে আনতে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি