ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে: ড. মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় সামান্য স্থিতিশীলতা দেখা দিলে তাঁকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার প্রস্তুতি চলছে। এমন তথ্য জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বিষয়টি বিস্তারিত তুলে ধরেন।
ড. মাহদী জানান, দেশবাসীর দোয়া ও চিকিৎসকদের প্রচেষ্টায় খালেদা জিয়ার অবস্থায় সামান্য উন্নতি লক্ষ্য করলে জিয়া পরিবার তাঁকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করছে। ইতোমধ্যেই সেখানে বিশেষায়িত হাসপাতাল ও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ সম্পন্ন হয়েছে। এ উদ্দেশ্যে একটি আধুনিক প্রযুক্তিসম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থার প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন, তবে তাঁর চিকিৎসা পরিচালনা করা হচ্ছে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে। লন্ডনে অবস্থান করেও প্রতিদিন ভার্চুয়ালি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান। সংকটময় মুহূর্তে প্রয়োজনীয় সিদ্ধান্ত দ্রুত নিশ্চিত করতে তারা সক্রিয়ভাবে যুক্ত আছেন।
ড. মাহদী জানান, মেডিকেল বোর্ডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন ডা. জুবাইদা রহমান। দেশে ও বিদেশে চিকিৎসা সমন্বয়ের মূল দায়িত্বও তার উপর। তিনি বলেন, ‘মমতাময়ী মায়ের চিকিৎসায় যেন কোনো বিলম্ব বা সীমাবদ্ধতা না হয়, তারেক রহমান নিজে প্রতিটি ধাপ তদারকি করছেন।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল