ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
'প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব সৃষ্টি যুক্তিসঙ্গত পদক্ষেপ নয়'
নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব তৈরি করা কোনো যুক্তিসঙ্গত পদক্ষেপ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, গত ১৫ বছরের লুটপাটে যারা জড়িত, তাদের শাস্তি দেওয়া হোক—তবে উৎপাদনমুখী প্রতিষ্ঠান বন্ধ করলে সাধারণ মানুষের জীবন–জীবিকাই ব্যাহত হবে।
শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে তিনি বলেন, দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময়ই দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে ভূমিকা রেখেছে। জিয়াউর রহমানই দেশে 'ওপেন ইকোনমি' যুগের সূচনা করেছিলেন, আর ক্ষমতায় আসার পর বিএনপি প্রতিটি পর্যায়েই অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করেছে। “বিএনপি অর্থনীতি ধ্বংস করেছে—এ কথা কোনোভাবেই প্রমাণ করা যাবে না,” যোগ করেন তিনি।
ব্যবসায়ীদের বিষয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ব্যবসায়ী সমাজকে বিশ্বাস করতে হবে; তাদের প্রতি আস্থা রেখেই অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া সম্ভব।
শেষে তিনি বলেন, শুধু অর্থনৈতিক নীতি নয়, রাজনৈতিক দিক-নির্দেশনাও পরিষ্কারভাবে নির্ধারণ করতে হবে। বিএনপি কেবল “নতুন বাংলাদেশ” নয়, বরং এমন এক সমৃদ্ধ দেশ গড়তে চায়, যেখানে গণতন্ত্র বিকশিত হবে এবং অর্থনীতি হবে শক্তিশালী।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত