ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিনা মূল্যে স্নাতকোত্তর করুন ইউরোপে, আবেদন করবেন যেভাবে
ডুয়া ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইরাসমাস মুন্ডাস ইমিনেন্ট স্কলারশিপ-২০২৬ এর মাধ্যমে স্নাতকোত্তর পর্যায়ে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুযোগ দিচ্ছে। নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা এই স্কলারশিপের মাধ্যমে ইউরোপের অন্তত দুটি বা তার বেশি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতে পারবেন। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশ থেকে শিক্ষার্থীরা এই সুযোগের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় ১ মার্চ ২০২৬।
ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ ইউরোপীয় ইউনিয়নের বিশ্বমানের একটি প্রতিযোগিতামূলক এবং মর্যাদাপূর্ণ কর্মসূচি। এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ে সমন্বিত মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ প্রদান করে।
স্কলারশিপ সুবিধা
*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ;
*স্বাস্থ্যবিমা;
*ভ্রমণ ও ভিসা খরচ;
*জীবনযাত্রার ব্যয়ের জন্য মাসিক উপবৃত্তি প্রদান করবে;
আবেদনের যোগ্যতা
আবেদনকারীদের ইইই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিজিকস, ম্যাটেরিয়াল সায়েন্স, কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও—
*২০২৬ সালের ১ আগস্টের মধ্যে স্নাতকের সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে;
*সেপ্টেম্বর/অক্টোবরে গ্রিসে শুরু হওয়া প্রোগ্রামে অংশগ্রহণ করতে সক্ষম হতে হবে;
*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;
প্রয়োজনীয় নথিপত্র
*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;
*মোটিভেশনাল লেটার;
*সুপারিশপত্র;
*স্টেটমেন্ট অব পারপাস (SOP);
*জীবনবৃত্তান্ত (সিভি);
*পাসপোর্ট/জাতীয় পরিচয়পত্র;
*ইংরেজি দক্ষতার সনদ;
আবেদন প্রক্রিয়া
আবেদনের শেষ তারিখ: আগামী ১ মার্চ ২০২৬।
আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন...
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি