ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
আজ ঢাবি চারুকলার ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়বে ৬৪ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শনিবার (২৯ নভেম্বর)। বেলা ১১টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শুরু হবে সকাল ১১টা থেকে চলবে সাড়ে ১২টা পর্যন্ত। এ বছর এই ইউনিটের প্রতি আসনের জন্য প্রায় ৬৪ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এবার আবেদন পড়েছে ২ লাখ ৮৪ হাজার ২১৬টি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবেদন পড়েছিল ৩ লাখ ২৯ হাজার। সে হিসেবে প্রায় ৪৫ হাজার কম আবেদন পড়েছে। এবার প্রতি আসনে লড়বেন ৪৬ ভর্তিচ্ছু। গত ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
চারুকলায় ১৩০টি আসনের জন্য ৮ হাজার ২৫৮টি আবেদন জমা হয়েছে। আসনপ্রতি আবেদন ৬৩ দশমিক ৫২। ইতিমধ্যে প্রবেশপত্রও প্রকাশ করা হয়েছে। এর আগে শুক্রবার প্রথমদিনেই আইবিএর ভর্তি পরীক্ষায় আসনপ্রতি আবেদন করেছিলেন প্রায় ৯৩ জন শিক্ষার্থী। এর মাধ্যমে চলতি বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শুরু হয়।
ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৮ নভেম্বর (শুক্রবার) আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা, ২৯ নভেম্বর চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) এবং ৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর এবং বিজ্ঞান ইউনিটের পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
জানা গেছে, গত ২৯ অক্টোবর থেকে শুরু আবেদন বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টা ৫৯মিনিটে শেষ হয়েছে। এবার পাঁচ ইউনিটে ৬ হাজার ১২৫ আসনে ভর্তি নেওয়া হবে। আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১১ হাজার ১৪৭টি। আসন প্রতি প্রায় ৯২ দশমিক ৮৯টি আবেদন পড়েছে।
আইবিএ ভর্তি পরীক্ষায় মোট ১২০টি আসনের বিপরীতে ৯ হাজার ৫২৬ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছেন। এই ভর্তি পরীক্ষায় বসলেন আসনপ্রতি ৮০ জন ভর্তিচ্ছু। এরমধ্যে ভর্তি সুযোগ পাবেন না ৭৯ জনই। ব্যবসায় শিক্ষা ইউনিটের ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৫ হাজার ২৭৯টি।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৯ হাজার ৯০২টি আবেদন জমা পড়েছে। এখানে আসনপ্রতি আবেদন পড়েছে ৩৭ দশমিক ৪০টি। বিজ্ঞান ইউনিটে সর্বোচ্চ ১ লাখ ১৯ হাজারের বেশি আবেদন পড়েছে। এ বিভাগে আসনপ্রতি আবেদন ৬৩ দশমিক ৬৩। ইউনিটটিতে মোট আসন ১ হাজার ৮৫১টি।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী