ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চাইলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকাল পৌনে ৯টার দিকে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম স্ট্যাটাসে তিনি জানান, মায়ের অত্যন্ত সংকটময় শারীরিক অবস্থায় পাশে থাকার প্রবল ইচ্ছা থাকলেও পরিস্থিতির কারণে সে সুযোগ তার একক সিদ্ধান্তে নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। বিষয়টির সংবেদনশীলতার কারণে বিস্তারিত ব্যাখ্যারও সীমাবদ্ধতা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, রাজনৈতিক বাস্তবতা অনুকূলে এলেই তাঁর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে এবং তিনি দেশে ফিরে আসতে পারবেন—এ আশায় তাদের পরিবার আশাবাদী।
বার্তায় তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার রোগমুক্তির জন্য সর্বস্তরের মানুষ নিয়মিত দোয়া করছেন। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেছেন এবং চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
দেশি-বিদেশি চিকিৎসক দলের সদস্যরা যথারীতি পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি বন্ধুপ্রতিম কয়েকটি রাষ্ট্র থেকেও উন্নত চিকিৎসা ও সর্বোচ্চ সহায়তার আশা ব্যক্ত করা হয়েছে।
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সবাইকে দোয়া চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারেক রহমান। একই সঙ্গে তিনি লেখেন, যেভাবে দেশবাসী বেগম জিয়ার প্রতি ভালোবাসা ও উদ্বেগ প্রকাশ করে চলেছেন, তার জন্য জিয়া পরিবারের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- আজকের খেলার সময়সূচি (১৮ অক্টোবর)
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- মাদকবিরোধী অভিযানে প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
- ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃ'ত্যু ৩
- রোববার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- কক্সবাজার রিসোর্টে অগ্নিকাণ্ডে নি/হত ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামী
- গেন্ডারিয়ায় মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান