ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ঢাকায় বাড়ছে শীতের আমেজ, তাপমাত্রা নেমে ১৭ ডিগ্রি
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় শীতের উপস্থিতি আরও অনুভূত হচ্ছে—শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর তাপমাত্রা নেমে এসেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দিনের শুরুতে আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮–১২ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ৮৯ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৪ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় এক ফোঁটা বৃষ্টিও পড়েনি।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের সারা দেশের পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। রাতে তাপমাত্রায় তেমন পরিবর্তন না হলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা