ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শরীয়তপুর-১ আসন
বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে উত্তাল শরীয়তপুর
নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে দলের ভেতরে অসন্তোষ দেখা দিয়েছে। ঘোষিত প্রার্থী সাঈদ আহমেদ আসলামকে পরিবর্তন করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সরদার নাসিরউদ্দিন কালুকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছে দলটির একাংশের নেতাকর্মীরা।
শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের উত্তর বাজারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন সরদার নাসিরউদ্দিন কালুর অনুসারীরা।
সমাবেশে বিক্ষুব্ধ নেতারা বর্তমান মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলামকে ‘বহিরাগত’ হিসেবে আখ্যায়িত করেন। বিএনপি নেতা সরদার চাঁন মিয়া বলেন, কালু সরদার একজন প্রবীণ রাজনীতিবিদ এবং এলাকার উন্নয়নে তার অবদান অনেক। তাকে বাদ দিয়ে ডামুড্যা উপজেলার একজনকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল না করা হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আব্দুস সামাদ বেপারী বলেন, এই আসনে যোগ্য প্রার্থী থাকার পরেও বহিরাগত কাউকে মেনে নেওয়া হবে না। পালং-জাজিরা আসনে কালু সরদারের কোনো বিকল্প নেই বলে দাবি করেন তিনি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল