ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
একাদশ-দ্বাদশের সিলেবাস নিয়ে এনসিটিবির নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্রের সিলেবাসে কোনো পরিবর্তন আনছে না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। আগামী ২০২৫-২৬ শিক্ষাবর্ষেও বিদ্যমান ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পাঠ্যসূচিই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনসিটিবি থেকে সংশ্লিষ্ট তিনটি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বর্তমান পাঠ্যসূচিই কার্যকর থাকবে।
এনসিটিবি জানায়, শিক্ষা মন্ত্রণালয় গঠিত পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির সুপারিশ এবং জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির অনুমোদন অনুযায়ী বাংলা প্রথম পত্রের জন্য ১২টি গদ্য ও ১২টি পদ্য নির্ধারণ করা হয়েছিল। সেই সিলেবাসটিই আগামী শিক্ষাবর্ষের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)