ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, আবেদন করবেন যেভাবে
ডুয়া ডেস্ক: কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়ন করার সুযোগ নিয়ে এসেছে। বিশ্ববিদ্যালয়টি নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের একাধিক স্কলারশিপ প্রদান করবে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশ থেকে শিক্ষার্থীরা এই সুযোগের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ ১ মে ২০২৬।
সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয় কানাডার শীর্ষস্থানীয় পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। আধুনিক সুযোগ-সুবিধা, উন্নত গবেষণাগার এবং আন্তর্জাতিক শিক্ষার্থীবান্ধব পরিবেশের জন্য এটি পরিচিত। বিশ্ববিদ্যালয়টি প্রতি বছর ৩,০০০ এরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীকে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ প্রদান করে থাকে। এছাড়াও, বিশ্ববিদ্যালয়টি চিকিৎসা এবং অন্যান্য ক্ষেত্রে গবেষণার জন্য সুপরিচিত। বিশ্বের ১৩০টিরও বেশি দেশ থেকে শিক্ষার্থীরা এখানে উচ্চশিক্ষা গ্রহণ করে।
স্কলারশিপ সুবিধা
ইউনিভার্সিটি অব সাসকাচোয়ান স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রতিটি স্কলারশিপের মূল্যমান আলাদা ও এটি শিক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে দেওয়া হয়। এগুলোর মধ্যে স্নাতক পর্যায়ে রয়েছে ইউনিভার্সিটি অব সাসকাচোয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড। এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এককালীন $10,000 CDN কানাডিয়ান ডলার প্রদান করবে। আরো রয়েছে ইন্টারন্যাশনাল ব্যাকালোরেট (আইভি) এক্সিলেন্স অ্যাওয়ার্ড। এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এককালীন ,000 CDN কানাডিয়ান ডলার প্রদান করবে। এ ছাড়া স্নাতকোত্তর পর্যায়েও রয়েছে বিভিন্ন ধরনের বৃত্তির ব্যবস্থা। কানাডিয়ান সংস্কৃতি অন্বেষণ ও কানাডায় উচ্চশিক্ষা অর্জনের এক চমৎকার সুযোগ রয়েছে।
অধ্যয়নের বিষয়
স্নাতকের বিষয়গুলো হলো: সমাজ ও আইন; কৃষি, উদ্ভিদ ও প্রাণি-বিজ্ঞান; গণিত, ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি ও পদার্থবিজ্ঞান; ব্যবসা ও অর্থনীতি; লাইফ সায়েন্স ও কেমিস্ট্রি; স্বাস্থ্যবিজ্ঞান; ইতিহাস, সংস্কৃতি ও শিল্প; আদিবাসী স্টাডিজ এবং ভাষা ও যোগাযোগ।
আবেদনের যোগ্যতা
আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে
স্নাতক ডিগ্রিতে আবেদন করতে হলে উচ্চমাধ্যমিক পাস থাকতে হবে; স্নাতকোত্তর ডিগ্রিতে আবেদন করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে; পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক
ইংরেজিতে দক্ষ হতে হবে এবং ইংরেজি দক্ষতার পরীক্ষার স্কোর (IELTS, TOEFL) জমা দিতে হবে
আবেদন প্রক্রিয়া
আবেদনের শেষ তারিখ: আগামী ১ মে ২০২৬।
আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানেক্লিক করুন...
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)