ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ভাষানটেকে আজ জামায়াতের গণসমাবেশ, উপস্থিত থাকবেন দলের আমির
নিজস্ব প্রতিবেদক : ঢাকা–১৭ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালেদুজ্জামানের উদ্যোগে শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর ভাষানটেক বি আর পি মাঠে যুব, ছাত্র ও নাগরিকদের জন্য একটি বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের আমির ডা. শফিকুর রহমান।
প্রস্তুতি হিসাবে মঞ্চ, অত্যাধুনিক সাউন্ড সিস্টেম এবং এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে। সমাবেশে অংশগ্রহণকারী নেতা-কর্মী ও সমর্থকরা মিছিল নিয়ে আসতে শুরু করেছেন। এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সমাবেশে আগত সাধারণ মানুষের সুবিধার জন্য রাখা হয়েছে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প, টয়লেট এবং প্রয়োজনীয় অন্যান্য সার্ভিস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে সমাবেশে থাকবেন সংসদ প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান, এবং সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তরের আমির আব্দুর রহমান মুসা।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা