ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
যুদ্ধবিরতির বর্ষপূর্তিতে দক্ষিণ লেবাননে হা’মলা চালালো ই’সরাইল
আন্তর্জাতিক ডেস্ক :লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বর্ষপূর্তির দিনেই দেশটিতে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একাধিক অবস্থান লক্ষ্য করে এই আকাশ হামলার কথা নিশ্চিত করেছে ইসরাইল। এএফপির বরাতে জানা যায়, লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে—দক্ষিণাঞ্চলের জেজিন এলাকার আল-মাহমুদিয়া ও আল-জারমা অঞ্চলে ইসরাইলি বাহিনী ব্যাপক বিমান হামলা চালায়।
ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়, এসব হামলায় হিজবুল্লাহর বেশ কয়েকটি সামরিক স্থাপনা, উৎক্ষেপণ কেন্দ্র, অস্ত্র মজুতস্থান এবং সামরিক চৌকি ধ্বংস করা হয়েছে। তাদের মতে, ইরান-সমর্থিত এই গোষ্ঠীর সামরিক সক্ষমতা দুর্বল করতেই অভিযান পরিচালিত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, রাষ্ট্রের নিরাপত্তার জন্য যেকোনো হুমকি ‘নিশ্চিহ্ন করতে’ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
২০২৪ সালের ২৭ নভেম্বর দুই পক্ষের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির ঠিক এক বছর পূর্তির দিনে এই হামলা হওয়ায় উত্তেজনা আবারও বাড়ছে। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই দক্ষিণ লেবানন সীমান্তে উত্তেজনা জোরদার হয়, এবং যুদ্ধবিরতির পরও ইসরাইল একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলের দাবি, এসব হামলা শুধুই হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে, যাতে তারা নতুনভাবে অস্ত্রসামগ্রী সংগ্রহ করতে না পারে।
চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহকে তাদের বাহিনী লিতানি নদীর উত্তর দিকে—যা ইসরাইল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে—সরিয়ে নিতে হবে এবং সেখানে তাদের সমস্ত সামরিক স্থাপনা ভেঙে ফেলতে হবে। লেবানন সরকারের পরিকল্পনামতে, চলতি বছরের মধ্যেই দক্ষিণাঞ্চল থেকে হিজবুল্লাহর সব সামরিক অবকাঠামো সরিয়ে ফেলার কথা রয়েছে। পরবর্তীতে দেশের অন্যান্য অঞ্চলেও একই প্রক্রিয়া বাস্তবায়নের কথা বলেছে বৈরুত।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত