ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
দুর্নীতির চ্যাম্পিয়নরা আর শাসন করতে পারবে না: চরমোনাই পীর
নিজস্ব প্রতিবেদক: চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিনের উলামা-মাশায়েখ ও দ্বীনদার বুদ্ধিজীবী সমাবেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দৃঢ় মনোভাব প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, যারা অতীতে দেশ পরিচালনার সুযোগ পেয়ে দুর্নীতিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে, তারা আবারও ক্ষমতায় ফিরতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু দেশের মানুষ পুরোনো ব্যর্থ নেতৃত্বের পুনরাবৃত্তি চায় না, তাই পরিবর্তনের দাবি অনিবার্য হয়ে উঠেছে।
বৃহস্পতিবার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি আরও বলেন, আগামীর নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন, যেখানে জনগণ দুর্নীতিগ্রস্ত রাজনীতির বিরুদ্ধে রায় দেবে। মুফতি রেজাউল করীম বলেন, “আমি নির্বাচনে প্রার্থী নই এবং মন্ত্রী হওয়ার কোনো প্রত্যাশাও নেই। আমাদের লক্ষ্য একটাই দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়া এবং জনতার আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা।”
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশের ধর্মবিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসাইন বলেন, ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। এ সময় চরমোনাই পীরের প্রচেষ্টা ও ইসলামী আন্দোলনের ভূমিকার প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)