ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আরপিওর বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের এনডিএমের
ইনজামামুল হক পার্থ: জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আইনি তর্ক-বিতর্কের সৃষ্টি হয়েছে। জোটবদ্ধ দলগুলোর প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করার বাধ্যবাধকতা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। এই বিধান স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার এনডিএমের মহাসচিব মোমিনুল আমিনের পক্ষে ব্যারিস্টার সাহেদুল আজম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করেন। রিট আবেদনকারী পক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহে এ বিষয়ে হাইকোর্টের একটি বেঞ্চে শুনানি হতে পারে।
উল্লেখ্য, সংসদ নির্বাচনে জোট থাকলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে তার নিজের দলের প্রতীকেই ভোটে অংশ নিতে হবে এমন বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গত ৩ নভেম্বর জারি করা ওই সংশোধনীতে বলা হয়, কোনো জোটভুক্ত প্রার্থী নিজের দলের প্রতীকে নির্বাচন করবেন; বড় দলের প্রতীক আর পাওয়া যাবে না। ফলে ছোট দলগুলো বড় দলের প্রতীকে ভোটে অংশ নেওয়ার সুযোগ হারাবে।
রিটকারীরা মনে করেন, এই আইন রাজনৈতিক দলগুলোর জোটবদ্ধভাবে কার্যকর অংশীদারিত্বের পথে বাধার সৃষ্টি করবে এবং ছোট দলগুলোর জন্য বৈষম্যমূলক পরিস্থিতি তৈরি করবে। আদালতে শুনানির পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নির্ধারণ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি