ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
চীনে ভয়াবহতম রেল দু'র্ঘটনা, প্রাণ গেল ১১ কর্মীর
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণপশ্চিম চীনের কুনমিং শহরে কর্মরত অবস্থায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১১ রেলকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) লুয়াং টাউন স্টেশন এলাকায় ঘটে যাওয়া এই ঘটনাকে গত কয়েক দশকের সবচেয়ে বড় রেল দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, ভূমিকম্প শনাক্তকরণ যন্ত্রের কার্যকারিতা পরীক্ষা করার সময় একটি ট্রেন হঠাৎই বাঁকানো লাইনে অবস্থানরত শ্রমিকদের দিকে ধেয়ে আসে। অপ্রস্তুত অবস্থায় তারা ট্রেনের ধাক্কায় নিহত হন।
দুর্ঘটনার পর স্টেশনটি সাময়িকভাবে বন্ধ থাকলেও দ্রুতই রেল চলাচল স্বাভাবিক করা হয়। একইসঙ্গে ঘটনাটির পেছনের কারণ নির্ধারণে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চীন বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কের দেশ—যেখানে ১ লাখ ৬০ হাজার কিলোমিটারেরও বেশি রেললাইন রয়েছে। প্রতিবছর লক্ষাধিক ট্রেনে কোটি কোটি যাত্রী ও পণ্য পরিবহন করা হয়।
এর আগে ২০২১ সালে গানসু প্রদেশের লানঝু-শিনজিয়াং সেকশনে একই ধরনের দুর্ঘটনায় ১১ জন রেলকর্মী প্রাণ হারান।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল