ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মানহানিকর ভিডিও নিয়ে আলী রীয়াজের কড়া বিবৃতি
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বার্তাকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ উল্লেখ করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।
বুধবার (২৬ নভেম্বর) রাতে এক বিবৃতির মাধ্যমে তিনি অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার চরিত্রহননের অপচেষ্টা চালানো হচ্ছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো ওই বিবৃতিতে আলী রীয়াজ জানান, মঙ্গলবার থেকে জনৈকা অতন্দ্রানু রিপা অনলাইনে তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মিথ্যা ভিডিও প্রচার করছেন। ভিডিওতে ওই নারীর সঙ্গে যোগাযোগ বা সম্পর্কের যেসব দাবি করা হয়েছে, তা তিনি সম্পূর্ণরূপে নাকচ করে দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, তিনি ওই নারীকে চেনেন না এবং তার দাবিগুলো সর্বৈব মিথ্যা।
বিবৃতিতে আরও বলা হয়, সরকার বিষয়টির ওপর গভীর নজর রাখছে। অবিলম্বে এ ধরনের মানহানিকর ও আপত্তিকর অপপ্রচার বন্ধ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অধ্যাপক আলী রীয়াজ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর