ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: গোলে ভাসিয়ে লাল–সবুজের হ্যাটট্রিক
সরকার ফারাবী: এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে বাংলাদেশ দল। বুধবার শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্টে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
চংকিংয়ের তংলিয়াং লং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কাকে ৫–০ গোলে উড়িয়ে দেয় লাল–সবুজের কিশোররা। দলের হয়ে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল করেন দু’টি গোল। বাকিগুলোতে স্কোরশিটে নাম লেখান ইকরামুল, মোহাম্মদ মানিক ও বায়েজিদ বোস্তামি।
এর আগে প্রথম ম্যাচে তিমুরলেস্তেকে ৫–০ এবং দ্বিতীয় ম্যাচে ব্রুনাই দারুসসালামকে ৮–০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। টানা তিন জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান এখন বাংলাদেশের দখলে।
ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ২–০ ব্যবধানে বাংলাদেশের লিড নিয়ে। ২৪তম মিনিটে আরিফের নিখুঁত পাস থেকে ইকরামুলের হেডে আসে দলের প্রথম গোল। পাঁচ মিনিট পরই অপুর চমৎকার থ্রু–পাস ধরে মানিকের দৃষ্টিনন্দন ফিনিশিং লাল–সবুজদের দ্বিতীয় গোল এনে দেয়।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ৬৪ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে ঠান্ডা মাথায় শট নিয়ে নিজের প্রথম গোলটি করেন অধিনায়ক ফয়সাল।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে দূরপাল্লার শটে জালে বল জড়ান বায়েজিদ। ইনজুরি সময়ে হাফ–ভলিতে দুর্দান্ত লং–রেঞ্জ শট নিয়ে দ্বিতীয়বার স্কোর করেন ফয়সাল, যা দলের পঞ্চম গোলও।
ম্যাচ শেষে কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘ছেলেরা পুরো ৯০ মিনিট দুর্দান্ত ফুটবল খেলেছে। সুযোগ তৈরি করেছে এবং কাজে লাগিয়েছে। সামনে বাকি দুটি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে এ গ্রুপে স্বাগতিক চীন, ব্রুনাই, তিমুরলেস্তে, শ্রীলঙ্কা ও বাহরাইনও প্রতিদ্বন্দ্বিতা করছে। গ্রুপের কেবল চ্যাম্পিয়ন দলই আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠিতব্য মূল পর্বে খেলার সুযোগ পাবে।
২৮ নভেম্বর বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূলত চীন ও বাহরাইনের বিপক্ষে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?