ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
চাঁদাবাজি নিয়ন্ত্রণে, সার ও সবজির বাজার স্থিতিশীল: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক :সড়কে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, সরকারের তৎপরতায় অযাচিত চাঁদাবাজি নিয়ন্ত্রণে এসেছে এবং সড়কে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।
উপদেষ্টা আরও জানিয়েছেন, সারের পর্যাপ্ত মজুত রয়েছে এবং কেউ অতিরিক্ত মজুত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সার বিতরণে রাজনৈতিক প্রভাব বা প্রাধান্য দেওয়া হবে না। সবজির বাজার নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং পেঁয়াজের কোনো সংকট নেই। কিছু সময়ের জন্য ব্যবসায়ীদের আমদানির চাপ থাকলেও তা নিয়ন্ত্রণ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে এবং আলুর দাম কিছুটা বাড়লেও ডিসেম্বরে কোল্ড স্টোরে আলু সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।
এসপি নিয়োগের বিষয়েও স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবিসি মডেলের তিনটি ক্যাটাগরির মধ্যে ৬৪ জেলার ১৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মেধা ও যোগ্যতা অনুযায়ী কেউ বাদ পড়েননি।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত