ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বেনজীরকে দেশে আনতে কাজ করছে সরকার: দুদক
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি ও পাসপোর্ট জালিয়াতির অভিযোগে গ্রেফতার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতারের পর তাকে দ্রুত বাংলাদেশে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির উপপরিচালক (মিডিয়া) আকতারুল ইসলাম।
তিনি বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও পাসপোর্ট জালিয়াতির মামলায় বেনজীর আহমেদকে গ্রেফতারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছিল। ওই আবেদনের ভিত্তিতে ইন্টারপোলের সহযোগিতায় গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
আকতারুল ইসলাম জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে বর্তমানে মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে ১৪ কোটি ৬২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ইতোমধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং মামলাটির বিচার কার্যক্রম চলছে। অন্য পাঁচটি মামলার তদন্ত এখনো চলমান। এসব মামলায় তার বিরুদ্ধে প্রায় ৭৬ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা থাকা অবস্থায় বেনজীর আহমেদ জালিয়াতির মাধ্যমে একাধিক বেসরকারি পাসপোর্ট সংগ্রহ করেছিলেন।
দুদক সূত্রে জানা যায়, বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসার পর গত বছর অনুসন্ধান শুরু করা হয়। পরে তার এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং বিভিন্ন অর্থনৈতিক অনিয়মের অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়।
তদন্তের অংশ হিসেবে আদালতের নির্দেশে বেনজীর আহমেদ ও তার পরিবারের নামে থাকা বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের বিভিন্ন ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে। জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে ঢাকায় একাধিক ফ্ল্যাট, দেশের বিভিন্ন জেলায় শত শত বিঘা জমি, বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার, ব্যাংক হিসাব এবং সঞ্চয়পত্র। এসব সম্পদের উৎস ও বৈধতা নিয়েও তদন্ত অব্যাহত রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়