ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
ধর্ম অবমাননার জেরে কড়া নোটিশ
মো: আবু তাহের নয়ন: ইসলাম ও অন্যান্য ধর্ম নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে বিশেষ আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত লিগ্যাল নোটিশ মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেন পাঠিয়েছেন। নোটিশে চারজনকে উদ্দেশ্য করে পাঠানো হয়েছে, যাদের মধ্যে আছেন আইন উপদেষ্টা, আইন সচিব, ধর্ম বিষয়ক উপদেষ্টা এবং ধর্ম বিষয়ক সচিব।
লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে প্রায় ৯০ শতাংশ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মসজিদে একত্রিত হয়ে নামাজ আদায় করেন। এ প্রেক্ষাপটে, বাউল আবুল সরকারের মতো ব্যক্তির আল্লাহকে নিয়ে কটূক্তির ঘটনা বিচারবিহীন থাকায় তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নোটিশে দাবি করা হয়েছে, ইসলাম ও অন্যান্য ধর্ম নিয়ে কটূক্তি বন্ধ করতে কঠোর আইন প্রয়োজন এবং বিশেষ আইন প্রণয়নের মাধ্যমে এ ধরনের অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
এছাড়া নোটিশে আরও বলা হয়েছে, ইসলাম ধর্মে স্পষ্টভাবে বলা হয়েছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার কথা। তাই দেশ ও জনগণকে ধর্মীয় অবমাননা থেকে সুরক্ষা দিতে এবং দেশের মানুষকে এ ধরনের জঘন্য কর্মকাণ্ড থেকে রক্ষা করতে বিশেষ আইন অধ্যাদেশ জারি করা অত্যন্ত জরুরি। আইনটির মাধ্যমে নিশ্চিত হবে যে, কেউ অন্য ধর্মকে অবমাননা করতে পারবে না এবং নিজের ধর্মকেও কটাক্ষ করার সুযোগ থাকবে না।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত