ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ডিএসই-৩০ উত্থানের নেতৃত্বে ৫ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) শেয়ারবাজারে লেনদেন মিশ্র প্রবণতায় শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সামান্য কমলেও অপর দুই সূচক উত্থান ধরে রাখে। এর মধ্যে ডিএসই-৩০ সূচক প্রায় ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৯৩৩ পয়েন্টে। সূচকের এই উত্থানে নেতৃত্ব দিয়েছে পাঁচটি কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টালের তথ্য অনুযায়ী এ চিত্র পাওয়া গেছে।
কোম্পানি ৫টি হলো- রেনেটা, লাফার্জহোলসিম, বেক্সিমকো ফার্মা, গ্রামীণ ফোন এবং প্রাইম ব্যাংক। এই ৫ কোম্পানি আজ ডিএসই-৩০ সূচকে প্রায় ৯ পয়েন্ট যোগ করেছে।
কোম্পানির ৫টির মধ্যে সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে রেনেটা। কোম্পানিটি ডিএসই-৩০ সূচকে প্রায় ৪ পয়েন্ট যোগ করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৭ টাকা ৯০ পয়সা বা ৪.৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪১৪ টাকা ২০ পয়সায়। আর শেয়ারটির দর ৩৯৭ টাকা ৩০ পয়সা থেকে ৪১৯ টাকায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৩ কোটি ৮১ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে লাফার্জহোলসিম। আজ ডিএসই-৩০ সূচকে কোম্পানিটি ১ পয়েন্টের বেশি পয়েন্ট যোগ করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ১.৭৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫১ টাকা ৩০ পয়সায়। আর শেয়ারটির দর ৫০ টাকা ৩০ পয়সা থেকে ৫১ টাকা ৬০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ২ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। আজ ডিএসই-৩০ সূচকে কোম্পানিটি ১ পয়েন্টের বেশি পয়েন্ট যোগ করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ১.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১১ টাকা ১০ পয়সায়। আর শেয়ারটির দর ১১০ টাকা থেকে ১১২ টাকা ৩০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ২ কোটি ৯২ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণ ফোন প্রায় ১ পয়েন্ট এবং প্রাইম ব্যাংক ১ পয়েন্ট যোগ করেছে।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’