ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এজিএম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানাল জিএসপি ফাইন্যান্স
নিজস্ব প্রতিবেদক: শেয়ার বাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড তাদের আসন্ন বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে।
আজ বুধবার (২৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে কোম্পানিটি এ তথ্য নিশ্চিত করেছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী, কোম্পানিটি তাদের এজিএম এ শেয়ারহোল্ডারদের সশরীরে উপস্থিতির জন্য এই ঠিকানায় উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন, সোশ্যাল গার্ডেন-৫০১ হল, ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি), ১৬০/এ, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০।
হাইব্রিড পদ্ধতিতে অংশগ্রহণের সুযোগ থাকায়, শেয়ারহোল্ডাররা তাদের সুবিধা অনুযায়ী সভার স্থান বা অনলাইন প্ল্যাটফর্ম—যে কোনো একটি বেছে নিতে পারবেন।
কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের জন্য ডিভিডেন্ড সংক্রান্ত যে সিদ্ধান্ত নিয়েছিল এজিএম-এ সেই ডিভিডেন্ডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ এজেন্ডা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর বেলা ১১:৩০ টায় অনুষ্ঠিত হবে। জিএসপি ফাইন্যান্সের পক্ষ থেকে শেয়ারহোল্ডারদের প্রতি অনুরোধ জানানো হয়েছে যে, তারা যেন নির্ধারিত তারিখে সভার ভেন্যু অথবা অনলাইন মাধ্যমে সংযুক্ত হয়ে কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল