ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
'ভারতকে পাঠানো চিঠির উত্তর দ্রুত আশা করা যাচ্ছে না'
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে চিঠি পাঠিয়েছে। তবে এই চিঠির এখনো কোনো উত্তর মেলেনি, এবং দ্রুত উত্তর আশা করা যাচ্ছে না।
বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, ভারতকে পাঠানো চিঠি নোট ভারবাল আকারে বাংলাদেশের মিশনের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছানো হয়েছে। তিনি বলেন, “কোনো উত্তর এখনও আসেনি এবং এত তাড়াতাড়ি আসবে বলে আমরা আশা করি না।”
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন আরও বলেন, “আগের চিঠিরও উত্তর আমরা এখনো পাইনি। তাই এ চিঠির উত্তর এক সপ্তাহের মধ্যে বা খুব দ্রুত আসবে, এমন প্রত্যাশা করি না। তবে আশা রাখি যে আমরা অবশেষে উত্তর পাব।”
চিঠিতে বলা হয়েছে, যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাই তাকে হস্তান্তর করার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে।
গত বছর জুলাইয়ে হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। এরপর গত শুক্রবার বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে দিল্লিতে কূটনৈতিক নোট পাঠিয়ে শেখ হাসিনাকে হস্তান্তরের আবেদন জানানো হয়। এর আগে, গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ প্রথমবার ভারতকে এ বিষয়ে চিঠি দিয়েছিল।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত