ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
৪৭তম বিসিএস পরীক্ষা বর্জনের ঘোষণা পরীক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক: ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার রুটিন পরিবর্তন ও সময় বৃদ্ধি দাবিতে দীর্ঘ আন্দোলনের পর পরীক্ষার্থীরা অবশেষে লিখিত পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ না দেওয়া, নতুন ও পুরোনো পরীক্ষার্থীদের মধ্যে বৈষম্য তৈরি এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দমন–পীড়নের কারণে তাদের ন্যায্য দাবি উপেক্ষিত হয়েছে।
পরীক্ষার্থীদের বক্তব্য, লিখিত পরীক্ষার নতুন সময়সূচি পরিবর্তন না করার কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্য অবস্থায় নেই। তাই মানবিক বিবেচনা থেকে পরীক্ষাটি পিছিয়ে নেওয়ার অনুরোধ গুরুত্ব না পেলে তারা বাধ্য হয়ে বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার্থী ব্যানারের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাইফ মুরাদ। তিনি বলেন, দীর্ঘ আন্দোলনের পরও আমাদের বাস্তব পরিস্থিতি বহির্বিশ্ব জানে না। জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ সঠিক নয়। অনেক শিক্ষার্থী পরীক্ষায় বসবেন না। পরীক্ষায় কম উপস্থিতি দেখা দিলে পুনরায় নতুন সময়সূচি চেয়ে আন্দোলনে নামার কথাও জানান তিনি।
সাইফ মুরাদ আরও জানান, গত ৩০ দিনে আন্দোলনকারীরা পিএসসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দরজায় বিভিন্নবার সমস্যা সমাধানের জন্য গেছেন। আন্দোলনের সময় একাধিকবার হামলার শিকার হওয়ায় জনগণ বিষয়টি বুঝতে পারেনি। তবে শেষ পর্যায়ে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য কর্মসূচি দিতে হয়েছে।
তিনি বলেন, দেশে এমন একটি সংস্কৃতি তৈরি হয়েছে যেখানে রাজনৈতিক প্রভাবের কারণে অযৌক্তিক দাবি মেনে নেওয়া হয়। তবে আমাদের দাবি ছিল শুধুমাত্র সময় বৃদ্ধির, যাতে নতুন পরীক্ষার্থীদের যথেষ্ট প্রস্তুতির সুযোগ থাকে এবং পুরোনো পরীক্ষার্থীদের তুলনায় বৈষম্য না ঘটে।
লিখিত পরীক্ষার রুটিন প্রসঙ্গে তিনি বলেন, পুরোনো পরীক্ষার্থীরা মাত্র তিন মাস আগে আরেকটি লিখিত পরীক্ষা দিয়েছেন, তাই তারা প্রস্তুত থাকতে পারেন। কিন্তু নতুন পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে পড়েছে। এটিই বৈষম্যমূলক পরিস্থিতি হিসেবে দেখা হচ্ছে।
সাইফ মুরাদ আরও অভিযোগ করেন, আন্দোলনের সময় ৪০–৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। অনেকের মাথায় ১০টির বেশি সেলাই পড়েছে। আহত অবস্থায় পরীক্ষায় বসা সম্ভব হয়নি, তবুও পিএসসি বা সরকারের পক্ষ থেকে কেউ খোঁজ নিয়েছে না।
তিনি বলেন, আমাদের আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যবিহীন ছিল। আমরা কেবল ন্যায্য প্রতিযোগিতার সুযোগ চাই। কিন্তু পিএসসির চেয়ারম্যান পরীক্ষাটি পূর্বনির্ধারিত সময়েই চাপিয়ে দিয়েছেন।
অপরদিকে, সরকারি কর্মকমিশন (পিএসসি) এখনও আগের সিদ্ধান্তেই অটল। কমিশন জানিয়েছে, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২৭ নভেম্বর শুরু হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ