ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংস্কৃত বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মোছাঃ সুমি খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতের দিকে কুষ্টিয়ার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। সুমির পরিবার ও সহপাঠীরা মনে করছেন, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। পুলিশও এই ধারণাকে সমর্থন করেছে।
পরিবার ও সহপাঠীদের তথ্য অনুযায়ী, সুমি দীর্ঘদিন ধরে বিরল রোগ ফাইব্রাস ডিসপ্লেশিয়া এবং অন্যান্য গুরুতর শারীরিক জটিলতায় ভুগছিলেন।
সহপাঠীরা জানিয়েছেন, সুমির হাঁড় ক্ষয় হয়েছিল এবং একাধিকবার অস্ত্রোপচার করলেও তেমন উন্নতি হয়নি। দীর্ঘদিন ধরে তীব্র ব্যথা, চলাফেরায় সীমাবদ্ধতা ও শারীরিক দুর্বলতার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। অসুস্থতা সত্ত্বেও সুমি সবসময় চেষ্টা করতেন স্বাভাবিক জীবনযাপন ও পড়াশোনা চালিয়ে যেতে। নানা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরও স্থায়ী সমাধান মেলেনি।
তারা আরও জানান, পরিবারের জন্য কিছু করতে না পারার আক্ষেপ এবং ক্রমাগত যন্ত্রণায় ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি। একা একাই লড়াই করার পরও শেষ পর্যন্ত পরিস্থিতি সামলাতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।
সুমির ছোট খালা মোছাঃ কাঞ্চনী জানিয়েছেন, ভোর রাতে (ফজরের নামাজের আগে) সুমির বাবা-মা তার রুমে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান এবং পরে রশি কেটে নামান। সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তার রোগের রিপোর্ট দেখে বাবাকে থানায় নিয়ে যায় ও কাফনের ব্যবস্থার পরামর্শ দেয়। আজ বাদ যোহর তার জানাজা অনুষ্ঠিত হবে।
কুষ্টিয়ার মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি বলেন, "আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। সুমির লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। বিস্তারিত খোঁজ-খবর নেওয়ার প্রক্রিয়া চলছে।"
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান