ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নির্বাচন পর্যন্ত ব্যাংকারদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দেশের সব ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচনের সময় ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে। ব্যাংক কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে যে, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থেকে শুরু করে সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী এই সময়কালে বিদেশ ভ্রমণে যেতে পারবেন না।
পরিপত্রে বলা হয়েছে, শুধুমাত্র অপরিহার্য বা অনিবার্য কারণে বিদেশ ভ্রমণ করা যেতে পারে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।
এই নিষেধাজ্ঞা দেশের ৬১টি তফসিলি ব্যাংকের এমডি, সিইও থেকে শুরু করে সব কর্মকর্তা-কর্মচারীর জন্য এই নির্দেশনা প্রযোজ্য হবে। উল্লেখ্য, এর আগেও সময়ে সময়ে ব্যাংকারদের বিদেশ যাত্রার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যেখানে কখনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, আবার তা শিথিলও করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি