ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেলেন ২৫০ বিচারক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ২৫০ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন মন্ত্রণালয় এই পদোন্নতি অনুমোদন করেছে।
বুধবার (২৬ নভেম্বর) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই আদেশে পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের নতুন কর্মস্থলে পদায়নও করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ-২০১৬ অনুযায়ী, জাতীয় বেতন স্কেলের প্রথম গ্রেডে (৭০,৯২৫-৭৬,৩৫০ টাকা) তাদের এই পদোন্নতি কার্যকর হবে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নির্ধারিত কর্মস্থলে নিয়োগ ও বদলি করা হলো।
পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের আগামী ২৭ নভেম্বরের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার দপ্তর প্রধানের মনোনীত কর্মকর্তার কাছে বুঝিয়ে দিতে বলা হয়েছে। একইসঙ্গে আগামী ১ ডিসেম্বরের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, যারা বর্তমানে প্রশিক্ষণ বা ছুটিতে (মাতৃত্বকালীন কিংবা বিদেশ ভ্রমণ) রয়েছেন, তাদের ছুটি বা প্রশিক্ষণ শেষে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের অনুরোধ জানানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি