ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
হল নির্মাণ ও সংস্কারের সময় ঢাবি শিক্ষার্থীদের স্থানান্তর করা হবে উত্তরায়
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকটের সমাধান কল্পে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
খুব শীঘ্রই নতুন হল নির্মাণ কাজ শুরু হবে এবং হল সংস্কার কাজ চলমান রয়েছে। নতুন হল নির্মাণ ও হল সংস্কারের সময়ে শিক্ষার্থীদের স্থানান্তরের জন্য বিকল্প আবাসন ব্যবস্থা খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। তারই অংশ হিসেবে উত্তরা অঞ্চলকে প্রাথমিকভাবে টার্গেট করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল উত্তরা (দিয়াবাড়ি) আবাসন এলাকা পরিদর্শন করেছে। সম্ভাব্য সুযোগ-সুবিধা, নিরাপত্তা, যাতায়াত সুবিধা ও অবকাঠামোগত বিষয়সমূহ সরেজমিন পরিদর্শন করে তারা সম্ভাব্য ব্যবহারযোগ্যতা মূল্যায়ন করেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ, অবসরপ্রাপ্ত সচিব (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) ড. খ ম কবিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী কাজী মো. আক্রাম হোসেন, ভারপ্রাপ্ত এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা, পরিবহন ম্যানেজার মো. কামরুল হাসান, ডাকসুর ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খান এবং ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও উপযোগী আবাসন নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। পরিদর্শনকৃত স্থাপনার সার্বিক মূল্যায়ন শেষে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা