ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য নতুন দিগন্ত
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশি উদ্যোক্তা ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এখন থেকে অ্যামাজন, ইবে, আলিবাবা ও ফ্লিপকার্টের মতো আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফরমের মাধ্যমে সরাসরি পণ্য বিক্রি করতে পারবেন। বাংলাদেশ ব্যাংক এ জন্য রপ্তানিকারকদের সরাসরি বিদেশে পণ্য বিক্রির অনুমতি দিয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। এর ফলে দেশীয় রপ্তানিকারকরা বিশ্বব্যাপী জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেসে পণ্য বিক্রির সুযোগ পাচ্ছেন।
অনলাইনভিত্তিক বৈশ্বিক বাজারে অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে বি২বি২সি (বিজনেস-টু-বিজনেস-টু-কনজিউমার) কাঠামোর অধীনে নতুন নীতিগত উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলার অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো এমন রপ্তানি লেনদেন প্রক্রিয়াজাত করতে পারবে, যেখানে বিদেশি কনসাইনি চূড়ান্ত ক্রেতা না হয়ে মধ্যবর্তী প্ল্যাটফরম বা মার্কেটপ্লেস হিসেবে কাজ করবে। অর্থাৎ অ্যামাজন, ইবে, আলিবাবা, ইটসি বা অন্য কোনো আন্তর্জাতিক সাবসিডিয়ারি বা তৃতীয় পক্ষের ওয়্যারহাউসের মাধ্যমে বাংলাদেশ থেকে সরাসরি পণ্য রপ্তানি করা যাবে।
রপ্তানিকারকদের সংশ্লিষ্ট বৈশ্বিক প্ল্যাটফরম বা ওয়্যারহাউসে তাদের নিবন্ধনের প্রমাণ এডি ব্যাংকে জমা দিতে হবে। বি২বি২সি কাঠামোয় সাধারণ বিক্রয় চুক্তি না থাকায় প্রফর্মা ইনভয়েসের মাধ্যমে রপ্তানি পণ্যের ন্যায্যমূল্য ঘোষণা করা যাবে। পাশাপাশি, প্রেরক যদি শুধুমাত্র সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হয়, তবে তাদের নামে প্রস্তুতকৃত শিপিং ডকুমেন্টও ব্যাংক গ্রহণ করবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত