ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিসিএস পরীক্ষার্থীদের উপর হামলা: জরুরি সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক :রাজধানীর শাহবাগে ৪৭তম BSC পরীক্ষার লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তারা এক জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে এবং দাবি করেছে, শান্তিপূর্ণ দাবিদাওয়া ও প্রতিবাদকে পুলিশি বর্বরতা ও অত্যাচারের মুখে রূপান্তর করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়েছে, ৪৭তম বিসিএস প্রার্থীদের দাবি ছিল — লিখিত পরীক্ষার জন্য ‘যৌক্তিক সময়’ দেওয়া হোক। কিন্তু পিএসসি তাদের দাবিকে উপেক্ষা করে দ্রুত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের বিরোধিতা করেই তারা প্রতিবাদ শুরু করেছিলেন। সোমবার শাহবাগ থেকে যমুনা অভিমুখে পদযাত্রা করেন, যা পুলিশের বাধায় আটকা পড়ে। শান্তিপূর্ণ অবস্থান থেকে লিখিত পরীক্ষার জন্য ‘যৌক্তিক সময়’ দাবি করছিলেন তারা।
তবে পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ারশেল নিক্ষেপের ফলে কমপক্ষে ৫ জন পরীক্ষাার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছে শাহিন (২৮), আশিকুর রহমান (২৯), শাকিল আহমেদ (২৮), রিয়াজ (২৭) ও আবরার শাহরিয়ার উল্লাস (২৮)। তাদের দ্রুত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা আশঙ্কা প্রকাশ করেছেন, রাজনৈতিক দমন-পীড়ন ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতার কারণে শিক্ষার্থীদের মৌলিক অধিকার বাধাগ্রস্থ হচ্ছে। তারা দাবি করেছেন — সরকারের উচিত হবে আন্দোলনকারীদের প্রতি সহনশীল হওয়া, তাদের দাবি মনোযোগ দিয়ে বিবেচনা এবং অবিলম্বে লিখিত পরীক্ষার তারিখ পেছানো।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত