ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে কত?
নিজস্ব প্রতিবেদক: দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা গ্রস রিজার্ভ কিছুটা কমে ৩ হাজার ১০৮ কোটি (৩১.০৮) ডলারে নেমে এসেছে। একইসঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৬৩৭ কোটি (২৬.৩৭) ডলারে।
সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী হালনাগাদ এই তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২৪ নভেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ০৮ বিলিয়ন (৩১০৮৬.৩৫ মিলিয়ন) ডলারে। এর আগে গত ১৬ নভেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩১ দশমিক ১০ বিলিয়ন (৩১১০৯.৭৯ মিলিয়ন) ডলার। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভ সামান্য কমেছে।
অন্যদিকে, আইএমএফ-এর বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী বর্তমান রিজার্ভ ২৬ দশমিক ৩৭ বিলিয়ন (২৬৩৭৮.৪৭ মিলিয়ন) ডলার। যা গত ১৬ নভেম্বর ছিল ২৬ দশমিক ৪০ বিলিয়ন (২৬৪০৫.৫৫ মিলিয়ন) ডলার।
উল্লেখ্য, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ হিসাব করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত