ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
দেশজুড়ে শুরু প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, পাঠদান বন্ধ
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবি আদায়ে দেশে ব্যাপক কর্মবিরতি শুরু করেছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে তিন দিনব্যাপী এই পূর্ণ দিবস কর্মবিরতি চলছে, যার ফলে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান স্থগিত রয়েছে। দীর্ঘদিন ধরে দাবি আদায়ের আন্দোলনের পরও সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি না পাওয়ায় প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এই কর্মসূচির ডাক দিয়েছে।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাবেরা বেগম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেড দেওয়া, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন—এই তিন দফা দাবি নিয়ে বহুদিন ধরে আমরা সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছি। কিন্তু বাস্তব অগ্রগতি না থাকায় বাধ্য হয়ে পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছি।”
তিনি আরও জানান, কর্মবিরতি মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পর্যন্ত চলবে। দাবি আদায়ে কোনো অগ্রগতি না হলে বার্ষিক পরীক্ষা বর্জনসহ ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশন শুরু করারও ঘোষণা রয়েছে।
সংগঠনের আহ্বায়ক শাহীনূর আকতার বলেন, “৩ দফা দাবির জন্য সহকারী শিক্ষকরা দীর্ঘদিন আন্দোলন চালাচ্ছেন। সরকার দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলেও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। তাই কর্মসূচি জোরদার করা ছাড়া কোনো উপায় নেই। ২২ নভেম্বরের সময়সীমা পার হওয়ায় আমরা সারা দেশের সহকারী শিক্ষকদের প্রতি আহ্বান জানাচ্ছি—ন্যায্য দাবির জন্য এই কর্মসূচি সফল করুন।”
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫,৫৬৭টি এবং শিক্ষক সংখ্যা ৩,৮৪,০০০। ২৪ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের গ্রেড উন্নীত করার উদ্যোগ নিলেও সহকারী শিক্ষকরা এতে সন্তুষ্ট নন।
তাদের অভিযোগ, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, নার্স, কৃষি কর্মকর্তা, পুলিশের সাব-ইন্সপেক্টর এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা স্নাতক ডিগ্রিসহ ১০ম গ্রেড পাচ্ছেন, অথচ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা স্নাতক ডিগ্রির সঙ্গে সিএনএড, বিপিএড বা বিটিপিটি কোর্স সম্পন্ন হলেও এখনো ১৩তম গ্রেডে রয়েছেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)