ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভূমিকম্পের কারণে বিদ্যালয় বন্ধ রাখা সম্ভব না: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, ভূমিকম্পের মতো অনিশ্চিত পরিস্থিতির কারণে বিদ্যালয় বন্ধ রাখা সম্ভব নয়। তিনি বলেন, এই সময়ে আতঙ্কিত হওয়া নয়, বরং সতর্ক থাকা ও পূর্ব প্রস্তুতি নেওয়াই সবচেয়ে জরুরি। দেশে বিদ্যালয়গুলোর জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশনা প্রেরণ করা হয়েছে।
রবিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত প্লেগ্রাউন্ড উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব তথ্য জানান।
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জানান, দেশে বর্তমানে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে, যা বিদ্যালয় পরিচালনায় বড় ধরনের সমস্যা সৃষ্টি করছে। এছাড়া পদোন্নতি-সংক্রান্ত মামলা দীর্ঘদিন ধরে আটকে থাকার কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। তিনি বলেন, মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং দ্রুত নিষ্পত্তির সর্বোচ্চ চেষ্টা চলছে। মামলার সমাধানের পর এই শূন্য পদগুলোতে নতুন নিয়োগ প্রদান করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, শিক্ষক সংকট মোকাবিলায় সম্প্রতি বড় পরিসরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যা দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি তিনি টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের উদ্যোগে জেলার বিদ্যালয় ও কলেজে জারুল, সোনালু ও কৃষ্ণচূড়া বৃক্ষরোপণকে প্রশংসা করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত