ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জনগণকে প্রস্তুত থাকতে হবে, দেশ অস্থিরতার মুখে পড়তে পারে: ডা. শফিকুর
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম কলেজ মাঠে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হওয়ার কথা। তিনি বলেন, জনগণকে প্রস্তুত থাকতে হবে, কারণ নির্বাচন পিছিয়ে গেলে দেশ অস্থিরতার মুখে পড়তে পারে এ পরিস্থিতি কেউ তৈরি করতে চায় না।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে চট্টগ্রামে পৌঁছান তিনি। নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরি হয়নি, তবে রাজনৈতিক দলগুলো মিলেই তা নিশ্চিত করতে হবে।
তিনি আরও জানান, “আমরা কোনো অবাস্তব দাবি করছি না। স্থানীয় নির্বাচন নিয়ে এখন আলোচনা করার সময় নয়। আমি জামায়াতের জয়ের কথা বলছি না; আমি চাই জনগণের বিজয়। নির্বাচন দিবসে গণভোট হলে সহিংসতার আশঙ্কা থাকে এমন পরিস্থিতি আমরা দেখতে চাই না।”
পিআর পদ্ধতি নিয়ে দলের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, জনগণের স্বার্থেই এই ব্যবস্থা চালু করা জরুরি। “আমরা ক্ষমতায় গেলেও পিআর পদ্ধতি বাস্তবায়ন করব এ প্রতিশ্রুতি দিচ্ছি,” যোগ করেন তিনি।
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে একটি প্রশ্নের জবাবে আমির বলেন, “দেশের জন্য আমাদের ইতিবাচক এজেন্ডা নিয়েই ব্যস্ত থাকতে হয়। কাউকে খোঁচানোর সময় আমাদের নেই, আবার কারও খোঁচার জবাব দেওয়ারও প্রয়োজন দেখি না।”
চট্টগ্রামের ঐতিহাসিক ভূমিকার কথাও স্মরণ করেন তিনি। তার ভাষায়, “চট্টগ্রামকে ইসলামের গেইটওয়ে বলা হয়। মহান মুক্তিযুদ্ধের ঘোষণাও এসেছে এ শহর থেকে। সিপাহী বিপ্লবে এখানকার অবদানও স্মরণীয় বীর চট্টলার পরিচয় তাই যথার্থ।”
সন্ধ্যায় তিনি আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। পরে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনেও বক্তব্য প্রদান করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক